
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৬.০২.২০২৪ তারিখের ৫৯.০০,০০০০.১৪১.0৬.002.23.7৫ এবং
২৮.১২.২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪০.৩৩.০২৭.২২.৬৭৯ সংখ্যক স্মারকের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজ
এর এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি সমূহ নিম্নরূপ:
(ক) এমবিবিএস ভর্তি ফি: ১৯,৪৪,০০০/- (উনিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা;
(খ) বিডিএস ভর্তিফি: ১১,০০,০০০০/- (এগারো লক্ষ) টাকা;
(গ) ইন্টার্নশিপ ফি: ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা;
(ঘ) টিউশন ফি: টিউশন ফি ১০,০০০/- (দশ হাজার) টাকা;
০২। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের শিক্ষাথীদের নিকট হতে নির্ধারিত ভর্তি ফি,
টিউশন ফি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি নিম্নরুপভাবে নির্ধারণ করা হলো:
২.১। ভর্তি ফি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি
১ম ধাপ (ভর্তির সময়) ৬০ %
২য় ধাপ (১ম প্রফেশনাল পরীক্ষা সময়) ২০%
৩য় ধাপ (৩য় প্রফেশনাল পরীক্ষার সময়) ২০%
২.২। নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে; কখনো একত্রে আদায় করা যাবে না।
২.৩। সরকার নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না।
০৩। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে।
